বিশিষ্ট অর্থনীতিবিদ। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। তিনি ২০২৪ সালের আগস্টে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হন। পরবর্তী সময়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। জাতীয় অর্থনীতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আগামীর অর্থনীতি, ব্যাংক ও আর্থিক খাত, এসএমইর উন্নয়নসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয় কালবেলার
সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? স্থিতিশীল, অনিশ্চিত নাকি পুনর্গঠনের প্রয়োজনীয় পর্যায়?
ড. সালেহউদ্দিন আহমেদ: আমি এখন বলব স্থিতিশীল। কারণ, সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রেট, মূল্যস্ফীতি ইত্যাদি। এসব সূচকে স্থিতিশীলতা এসেছে। এনার্জি ক্রাইসিসের বিষয়টা আগের চেয়ে অনেক ভালো পর্যায়ে আছে। আর রপ্তানি আয় বেড়েছে। তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। রাজস্ব সংগ্রহ গত বছর প্রথম চার মাস একটু কম ছিল, এখন সেখান থেকে ওপরে উঠছে। স্বাভাবিকভাবেই আমি বলব অর্থনীতি স্থিতিশীল। ব্যবসায় গতি ফিরে আসছে। বাইরে থেকে বিনিয়োগকারীদের উৎসাহ দেখানোর একটা সম্ভাবনাও দেখা দিচ্ছে।


✍️ মন্তব্য লিখুন