এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বেশ কয়েকবার চিঠি চালাচালি করলেও মেলেনি কোনো সুরাহা। ভারতের ই-মেইলের পর তাদের ট্রফি তুলে দিতে তারিখ চূড়ান্ত করেছে এসিসি। তবে সংস্থাটির সভাপতি মহসিন নাকভির দেওয়া শর্ত মানলেই কেবল ট্রফি বুঝে পাবেন ভারতের ক্রিকেটাররা। নাকভি এসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা হতে পারে। প্রাথমিকভাবে ১০ নভেম্বর তারিখকে চূড়ান্ত করেছে তারা। এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করতে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছে চিঠি পাঠায় বিসিসিআই।
এসিসি সেই চিঠির জবাবে জানিয়েছে, তারা কখনোই ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। এসিসির সদর দপ্তর দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে ট্রফি বুঝিয়ে দেওয়ার প্রস্তাব বিসিসিআইকে দিয়েছে এসিসি।


✍️ মন্তব্য লিখুন