পল্লী কবি জসিম উদ্দিন স্মরনে ফরিদপুরে জসীম পল্লী মেলা আয়োজন করা হতো। কিন্তু নিরাপত্তার অজুহাতে এ আয়োজন বন্ধ রাখা হয়। পুনরায় ঐতিহ্যবাহী এ মেলা আয়োজনের দাবীতে ফরিদপুরের সর্ব স্তরের জনগনের প্রতিনিধিরা রাস্তায় নেমে মানববন্ধন, মিছিল-সমাবেশ ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা করেছে।
আজ বুধবার সকাল প্রায় ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মেলা আয়োজনের দাবীতে কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সর্বস্তরের বিশিষ্ট জন।
গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সর্ব সাধারনের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
সভায় বক্তারা নিয়মিত জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের জন্য সংস্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে মেলা আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।


✍️ মন্তব্য লিখুন