রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাস ও মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি ঘটনায়ই যানবাহনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে চলন্ত একটি বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের বসিলা সড়কে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভোরে বসিলা সড়কের পাশে একটি গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


✍️ মন্তব্য লিখুন