বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এ স্বীকৃতি অর্জন করেছে সে।
গত রোববার (১৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা প্ল্যান্টারস যৌথভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।
রুহাবের বাবা ইমরান রাব্বি ‘গ্রীনম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ কিরণ’র সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তারা সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে রুহাবের পুরো জীবনকালীন কার্বন নিঃসরণ অফসেট করতে ৫৮০টি গাছ রোপণ করেন।


✍️ মন্তব্য লিখুন